৪৬/৩৯. অধ্যায়ঃ

ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যার ধরণ এবং এরূপ হত্যা ও গর্ভস্থ ভ্রুণের দিয়াত কে দেবে; আর ইবরাহীম-এর বর্ণিত হাদীস ‘উবায়দ ইবনু নুযায়লাহ্ – মুগীরাহ্ হতে বর্ণনাকারীদের শব্দগত পার্থক্য।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا مُصْعَبٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ قَالَ: ضَرَبَتِ امْرَأَةٌ ضَرَّتَهَا بِحَجَرٍ وَهِيَ حُبْلَى فَقَتَلَتْهَا، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا فِي بَطْنِهَا غُرَّةً، وَجَعَلَ عَقْلَهَا عَلَى عَصَبَتِهَا، فَقَالُوا: نُغَرَّمُ مَنْ لَا شَرِبَ، وَلَا أَكَلْ، وَلَا اسْتَهَلَّ، فَمِثْلُ ذَلِكَ يُطَلَّ؟ فَقَالَ: «أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ هُوَ مَا أَقُولُ لَكُمْ»

ইব্‌রাহীম (রহঃ) হতে বর্ণিতঃ

এক নারী তার সতীনকে তার গর্ভাবস্থায় প্রস্তরাঘাত করে হত্যা করে। রাসূলুল্লাহ (ﷺ) তার গর্ভস্থ সন্তানের জন্য দিয়াতের ফায়সালা দেন, আর তার দিয়াত হত্যাকারিণীর আত্মীয়দের ওপর ধার্য করেন। তখন তারা বলল: যে পান করেনি, খায়নি এবং কান্নাকাটিও করেনি, আমরা তার জন্য দিয়াত দিব? এরূপ হত্যা তো বৃথা যাবে। তিনি (ﷺ) বললেন: বেদুঈন লোকেদের ন্যায় ছন্দযুক্ত কথা। আমি তোমাদেরকে যা বলছি, তাই বাস্তবায়িত হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন