৪৬/৩৯. অধ্যায়ঃ
ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যার ধরণ এবং এরূপ হত্যা ও গর্ভস্থ ভ্রুণের দিয়াত কে দেবে; আর ইবরাহীম-এর বর্ণিত হাদীস ‘উবায়দ ইবনু নুযায়লাহ্ – মুগীরাহ্ হতে বর্ণনাকারীদের শব্দগত পার্থক্য।
সুনানে নাসাঈ : ৪৮২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২৬
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنَّ رَجُلًا مِنْ هُذَيْلٍ كَانَ لَهُ امْرَأَتَانِ، فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِعَمُودِ الْفُسْطَاطِ فَأَسْقَطَتْ، فَقِيلَ: أَرَأَيْتَ مَنْ لَا أَكَلْ، وَلَا شَرِبَ، وَلَا صَاحَ فَاسْتَهَلَّ؟ فَقَالَ: «أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ» فَقَضَى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ، وَجُعِلَتْ عَلَى عَاقِلَةِ الْمَرْأَةِ «أَرْسَلَهُ الْأَعْمَشُ»
মুগীরা ইব্ন শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ
মুগীরা ইবন শু’বা (রাঃ) বর্ণনা করেন। হুযাইল গোত্রের এক ব্যক্তির দুই স্ত্রী ছিল, একজন অপরজনের ওপর একটি তাঁবুর কাঠ নিক্ষেপ করলে তার গর্ভপাত হয়ে যায়। তখন বলা হয়: আপনার কি মত, আমরা ঐ বাচ্চার পরিবর্তে দিয়াত দিব, যে খায়নি, পান করেনি, আর না চিৎকার করে কেঁদেছে? তিনি বললেন, বেদুইনদের মতো ছন্দপূর্ণ কথা! অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে এক দাস বা দাসী দেয়ার ফায়সালা দেন। আর তিনি (ﷺ) হত্যাকারিণীর আত্মীয়দের ওপর দিয়াতের ফায়সালা প্রদান করেন।
