৪৬/৩৯. অধ্যায়ঃ

ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যার ধরণ এবং এরূপ হত্যা ও গর্ভস্থ ভ্রুণের দিয়াত কে দেবে; আর ইবরাহীম-এর বর্ণিত হাদীস ‘উবায়দ ইবনু নুযায়লাহ্ – মুগীরাহ্ হতে বর্ণনাকারীদের শব্দগত পার্থক্য।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২৫

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ امْرَأَتَيْنِ كَانَتَا تَحْتَ رَجُلٍ مِنْ هُذَيْلٍ، فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِعَمُودِ فُسْطَاطٍ فَأَسْقَطَتْ، فَاخْتَصَمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: كَيْفَ نَدِي مَنْ لَا صَاحَ، وَلَا اسْتَهَلَّ، وَلَا شَرِبَ، وَلَا أَكَلْ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ» فَقَضَى بِالْغُرَّةِ عَلَى عَاقِلَةِ الْمَرْأَةِ

মুগীরা ইব্‌ন শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ

মুগিরা ইবন শুবা (রাঃ) বর্ণনা করেন। হুয়াযাইল গোত্রের এক ব্যক্তির বিবাহে দুই নারী ছিল, তাদের একজন অন্যজনকে তাঁবুর খুঁটি দ্বারা আঘাত করলে তার গর্ভপাত হয়ে যায়। তারা উভয়ে নবী (ﷺ)-এর কাছে অভিযোগ পেশ করে। আত্মীয়রা বলে: আমরা ঐ সন্তানের দিয়াত কেন আদায় করব; যে খায়নি, পান করেনি, কাঁদেনি, চিৎকার করেনি। নবী (ﷺ) বলেন: বেদুইনদের ন্যায় ছন্দযুক্ত কথা! তিনি (ﷺ) ঐ নারীর হত্যাকারিণীর আত্মীয়দের ওপর দিয়াতস্বরূপ একটি দাস বা দাসী দেয়ার ফায়সালা দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন