৪৬/৪০. অধ্যায়ঃ
একজনের অপরাধে অন্যজনকে অভিযুক্ত করা যাবে কি?
সুনানে নাসাঈ : ৪৮৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৩৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ قَالَ: انْتَهَى قَوْمٌ مِنْ بَنِي ثَعْلَبَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَؤُلَاءِ بَنُو ثَعْلَبَةَ بْنِ يَرْبُوعٍ قَتَلُوا فُلَانًا - رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْنِي نَفْسٌ عَلَى أُخْرَى»
সালাবা ইব্ন যাহদাম হতে বর্ণিতঃ
একদিন বানু সালাবা-এর গোত্রের একদল লোক নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হন, তখন তিনি ভাষণ দিচ্ছিলেন।এমতাবস্থায় এক লোক বলল, হে আল্লাহর রাসূল! এরা বানু সালাবা ইবন ইয়ারবু-এর লোক, যারা নবী (ﷺ)-এর কোন এক সাহাবীকে হত্যা করেছে।তখন নবী (ﷺ) বললেনঃ একজনের অপরাধে অপরাধী হবে না।
