৪৬/৪০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৩৮ - কাসামাহ
একজনের অপরাধে অন্যজনকে অভিযুক্ত করা যাবে কি?
সুনানে আন-নাসায়ী : ৪৮৩৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৩৮
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، فِي حَدِيثِهِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي يَرْبُوعٍ قَالَ: أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُكَلِّمُ النَّاسَ، فَقَامَ إِلَيْهِ نَاسٌ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَؤُلَاءِ بَنُو فُلَانٍ الَّذِينَ قَتَلُوا فُلَانًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْنِي نَفْسٌ عَلَى أُخْرَى»
আশআস (রহঃ) তাঁর পিতা সূত্রে হতে বর্ণিতঃ
ইয়ারবূ' গোত্রের এক ব্যক্তি বর্ণনা করেন। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তিনি লোকেদের সাথে কথা বলছিলেন। এ সময় কিছু লোক দাঁড়িয়ে বলতে লাগল, হে আল্লাহর রাসূল! এরা অমুক লোককে হত্যা করেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন: একজনের অপরাধে অন্যজন অপরাধী হবে না।
