৪৬/৪২. অধ্যায়ঃ
দাঁতের দিয়াত
সুনানে নাসাঈ : ৪৮৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৪১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي الْأَسْنَانِ خَمْسٌ مِنَ الْإِبِلِ»
আমর ইব্ন শু’আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে হতে বর্ণিতঃ
আমর ইবনু শুয়াইব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রতিটি দাঁতের বদলে পাঁচটি করে উট দিয়াত প্রদান করতে হবে।
