৪৬/৪৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৪৬ - কাসামাহ
আঙ্গুলের দিয়াত
সুনানে আন-নাসায়ী : ৪৮৪৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৪৬
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّهُ لَمَّا وُجِدَ الْكِتَابُ الَّذِي عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ الَّذِي ذَكَرُوا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ لَهُمْ وَجَدُوا فِيهِ: «وَفِيمَا هُنَالِكَ مِنَ الْأَصَابِعِ عَشْرًا عَشْرًا»
সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি যখন সেই পত্র 'আম্র ইবনু হাযম-এর সন্তানদের কাছে পান- যে ব্যাপারে তারা বলে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদের জন্য তা লিখেছেন, তাতে তিনি লেখা দেখতে পান যে, প্রতিটি আঙুলের বিনিময়ে দশটি করে উট দিয়াত দিতে হবে।
