৪৬/৪৫. অধ্যায়ঃ
দিয়াত সম্বন্ধে 'আম্র ইবনু হাযম-এর হাদীস, আর এতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৫৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: قَرَأْتُ كِتَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَتَبَ لِعَمْرِو بْنِ حَزْمٍ حِينَ بَعَثَهُ عَلَى نَجْرَانَ، وَكَانَ الْكِتَابُ عِنْدَ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، فَكَتَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَذَا بَيَانٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ} [المائدة: 1] وَكَتَبَ الْآيَاتِ مِنْهَا حَتَّى بَلَغَ {إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ} [آل عمران: 199] ثُمَّ كَتَبَ: هَذَا كِتَابُ الْجِرَاحِ فِي النَّفْسِ مِائَةٌ مِنَ الْإِبِلِ " نَحْوَهُ
ইব্ন শিহাব যুহরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর ঐ পত্রটি পাঠ করেছি, যা তিনি আমর ইবনু হাজম-এর জন্য লিখেছিলেন। যখন তিনি (ﷺ) তাকে নাজরানে পাঠিয়েছিলেন, তখন ঐ পত্র আবু বাকর ইবনু হাজম-এর কাছে ছিল। তাতে রাসূলুল্লাহ (ﷺ) লিখেছিলেন যে, আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ হতে এ বর্ণনাঃيَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ"হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকার পূর্ণ কর..."- (সূরা আল মায়িদাহ ৫ : ১) এর পরবর্তী কয়েক আয়াতإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ"...দ্রুত হিসাবগ্রহণকারী"- (সূরা আ-লি ইমরান ৩: ১৯৯) পর্যন্ত।"এরপর তিনি (ﷺ) লেখেন, এটা ফৌজদারি বিধি-বিধান: প্রাণনাশের দিয়াত একশত উট... ইত্যাদি।
