৪৬/৪৫. অধ্যায়ঃ
দিয়াত সম্বন্ধে 'আম্র ইবনু হাযম-এর হাদীস, আর এতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৫৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ وَهُوَ ابْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ الزُّهْرِيِّ، قَالَ: جَاءَنِي أَبُو بَكْرِ بْنُ حَزْمٍ بِكِتَابٍ فِي رُقْعَةٍ مِنْ أَدَمٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَذَا بَيَانٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ} [المائدة: 1] فَتَلَا مِنْهَا آيَاتٍ ثُمَّ قَالَ: «فِي النَّفْسِ مِائَةٌ مِنَ الْإِبِلِ، وَفِي الْعَيْنِ خَمْسُونَ، وَفِي الْيَدِ خَمْسُونَ، وَفِي الرِّجْلِ خَمْسُونَ، وَفِي الْمَأْمُومَةِ ثُلُثُ الدِّيَةِ، وَفِي الْجَائِفَةِ ثُلُثُ الدِّيَةِ، وَفِي الْمُنَقِّلَةِ خَمْسَ عَشْرَةَ فَرِيضَةً، وَفِي الْأَصَابِعِ عَشْرٌ عَشْرٌ، وَفِي الْأَسْنَانِ خَمْسٌ خَمْسٌ، وَفِي الْمُوضِحَةِ خَمْسٌ»
যুহরী (রহঃ) হতে বর্ণিতঃ
যুহরী (রহঃ) বলেন, আবূ বাকর ইবনু হাজম (রহঃ) আমার কাছে একটি চামড়ার পত্র নিয়ে আসেন যা রাসূলুল্লাহ (ﷺ) এর পক্ষ হতে লিখিত হয়েছিল। তাতে লেখা ছিল: “এ বর্ণনা আল্লাহ এবং তাঁর রসূলের পক্ষ হতে, ‘হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকার পূর্ণ কর’ (সূরা আল মায়িদা ৫: ১)।”এরপর কয়েকটি আয়াত বর্ণিত হয়েছে। তারপর তিনি বলেন: প্রাণের বিনিময়ে একশত উট, আর চক্ষুর বিনিময়ে পঞ্চাশ উট, হাতের বিনিময়ে পঞ্চাশ উট, পায়ের বিনিময়ে পঞ্চাশ উট, আর যে আঘাত হাড়ের মগজ পর্যন্ত পৌঁছে, তাতে এক-তৃতীয়াংশ দিয়াত দিতে হবে। আর যে আঘাত পেটের ভিতর পৌঁছে তাতে এক-তৃতীয়াংশ, আর যে আঘাতে হাড় ভেদ করে তাতে পনের উট, আর আঙুলের জন্য দশটি উট, আর দাঁতের জন্য পাঁচ উট। আর যে আঘাতে হাড় দেখা যায়, তাতে পাঁচ উট দিয়াত দিতে হবে।
