৪৬/৪৫. অধ্যায়ঃ
দিয়াত সম্বন্ধে 'আম্র ইবনু হাযম-এর হাদীস, আর এতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৫৭
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ قَالَ: الْكِتَابُ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمْرِو بْنِ حَزْمٍ فِي الْعُقُولِ: «إِنَّ فِي النَّفْسِ مِائَةً مِنَ الْإِبِلِ، وَفِي الْأَنْفِ إِذَا أُوعِيَ جَدْعًا مِائَةً مِنَ الْإِبِلِ، وَفِي الْمَأْمُومَةِ ثُلُثُ النَّفْسِ، وَفِي الْجَائِفَةِ مِثْلُهَا، وَفِي الْيَدِ خَمْسُونَ، وَفِي الْعَيْنِ خَمْسُونَ وَفِي الرِّجْلِ خَمْسُونَ، وَفِي كُلِّ إِصْبَعٍ مِمَّا هُنَالِكَ عَشْرٌ مِنَ الْإِبِلِ، وَفِي السِّنِّ خَمْسٌ وَفِي الْمُوضِحَةِ خَمْسٌ»
আবদুল্লাহ্ ইব্ন আবূ বকর ইব্ন মুহাম্মদ ইব্ন হায্ম (রহঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু আবু বকর ইবনু মুহাম্মদ ইবনু আমর ইবনু হাজম (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। দিয়াতের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) আমর ইবনু হাজম-এর জন্য যে পত্র লিখেছেন, তাতে লেখা ছিল:প্রাণের বিনিময়ে একশত উট, আর পুরো নাক কর্তনের জন্য একশত উট, আর যে আঘাত মগজ পর্যন্ত পৌঁছায় তাতে এক-তৃতীয়াংশ এবং যে আঘাত পেট পর্যন্ত পৌঁছে, তাতেও তার মতো দিয়াত দিতে হবে। আর হাতের জন্য পঞ্চাশ উট, চোখের জন্য পঞ্চাশ এবং পায়ের জন্য পঞ্চাশ। প্রত্যেক আঙুলের জন্য দশ উট, দাঁতের জন্য পাঁচ উট এবং যে আঘাতে হাড় দেখা যায়, তাতে পাঁচ উট দিয়াত দিতে হবে।
