৪৬/৪৫. অধ্যায়ঃ
দিয়াত সম্বন্ধে 'আম্র ইবনু হাযম-এর হাদীস, আর এতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৫৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَعْرَابِيًّا أَتَى بَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَلْقَمَ عَيْنَهُ خُصَاصَةَ الْبَابِ، فَبَصُرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَخَّاهُ بِحَدِيدَةٍ أَوْ عُودٍ، لِيَفْقَأَ عَيْنَهُ، فَلَمَّا أَنْ بَصُرَ انْقَمَعَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكَ لَوْ ثَبَتَّ لَفَقَأْتُ عَيْنَكَ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর দরজায় এসে এর ছিদ্রে চোখ লাগিয়ে দেখতে লাগল। নবী (ﷺ) তা দেখতে পেয়ে একখণ্ড কাঠ বা লোহা নিয়ে তার চোখ ফুঁড়ে দিতে ইচ্ছা করলেন। সে তা দেখে নিজের চোখ সরিয়ে নেয়। অতঃপর নবী (ﷺ) বললেন: যদি তুমি সেখানে তোমার চোখ স্থির রাখতে, তবে আমি তা ফুঁড়ে দিতাম।
