৪৬/৪৫. অধ্যায়ঃ
দিয়াত সম্বন্ধে 'আম্র ইবনু হাযম-এর হাদীস, আর এতে বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৫৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৫৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ أَخْبَرَهُ، أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي بَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِدْرَى يَحُكُّ بِهَا رَأْسَهُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الْإِذْنُ مِنْ أَجْلِ الْبَصَرِ»
সাহ্ল ইব্ন সা‘দ সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
সাহল ইবন সাদ আস সাঈদী (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর ঘরের দরজার ছিদ্র দিয়ে ভিতরের দিকে দেখছিল। রাসূলুল্লাহ (ﷺ)-এর একখণ্ড কাঠ ছিল, যা দিয়ে তিনি তাঁর মাথা চুলকাতেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখলেন, তখন বললেন: আমি যদি জানতাম যে, তুমি আমাকে দেখছ, তবে আমি তোমার চোখে এই কাঠ দিয়ে আঘাত করতাম। এ চোখের কারণেই (দেখা বা প্রবেশের) অনুমতি গ্রহণের বিধান দেয়া হয়েছে।
