৪৬/৪৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৬০ - কাসামাহ
রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া যে ব্যক্তি নিজেই নিজের প্রতিশোধ গ্রহণ করে
সুনানে আন-নাসায়ী : ৪৮৬০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৬০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَفَقَئُوا عَيْنَهُ، فَلَا دِيَةَ لَهُ، وَلَا قِصَاصَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: কেউ যদি কোন লোকের ঘরে তার বিনা অনুমতিতে উঁকি মারে আর ঘরের মালিক তার চোখ ফুঁড়ে দেয়, তবে তার জন্য কোন দিয়াত এবং বদলা নেই।
