৪৬/৪৬. অধ্যায়ঃ
রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া যে ব্যক্তি নিজেই নিজের প্রতিশোধ গ্রহণ করে
সুনানে নাসাঈ : ৪৮৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৬১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ أَنَّ امْرَأً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ فَفَقَأْتَ عَيْنَهُ، مَا كَانَ عَلَيْكَ حَرَجٌ» وَقَالَ مَرَّةً أُخْرَى: «جُنَاحٌ»
আবূ হুরায়রা (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে হতে বর্ণিতঃ
আবু হুরাইরা (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন: যদি কোন ব্যক্তি অনুমতি ছাড়া তোমার ঘরে উঁকি মারে আর তুমি কোন কিছু নিক্ষেপ কর, তাতে তার চোখ ফুটো হয়ে যায়, তবে তোমার কোন গুনাহ হবে না। তিনি (ﷺ) আরো বলেন: "অপরাধ"।
