৪৬/৪৬. অধ্যায়ঃ
রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া যে ব্যক্তি নিজেই নিজের প্রতিশোধ গ্রহণ করে
সুনানে নাসাঈ : ৪৮৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّهُ كَانَ يُصَلِّي، فَإِذَا بِابْنٍ لِمَرْوَانَ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَدَرَأَهُ، فَلَمْ يَرْجِعْ فَضَرَبَهُ، فَخَرَجَ الْغُلَامُ يَبْكِي حَتَّى أَتَى مَرْوَانَ فَأَخْبَرَهُ، فَقَالَ مَرْوَانُ لِأَبِي سَعِيدٍ: لِمَ ضَرَبْتَ ابْنَ أَخِيكَ؟ قَالَ: مَا ضَرَبْتُهُ، إِنَّمَا ضَرَبْتُ الشَّيْطَانَ. سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي صَلَاةٍ فَأَرَادَ إِنْسَانٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَيَدْرَؤُهُ مَا اسْتَطَاعَ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّهُ شَيْطَانٌ»
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি সালাত আদায় করছিলেন, এমন সময় মারওয়ান-এর এক পুত্র তাঁর সামনে দিয়ে অতিক্রম করছিল। তিনি বাধা দেয়া সত্ত্বেও সে না মানার দরুন তিনি তাকে আঘাত করলেন। সে কাঁদতে কাঁদতে মারওয়ান-এর কাছে গেল। মারওয়ান আবু সাঈদ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন: আপনি আপনার ভাইয়ের ছেলেকে কেন মারলেন? তিনি বললেন: আমি তো তাকে মারিনি, বরং শয়তানকে মেরেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি: “যদি তোমাদের কারো সালাত আদায়ের সময় তোমাদের সামনে দিয়ে কোন ব্যক্তি অতিক্রম করতে চায়, তবে যথাসাধ্য তাকে বাধা দিবে। যদি তাতে সে না মানে, তবে প্রয়োজনে তার সাথে যুদ্ধ করবে; কেননা সে শয়তান।”
