৪৬/৪৭. অধ্যায়ঃ
যে সকল হাদীস 'সুনানুল কুবরা'তে নেই, অথচ 'আল মুজতাবা'র কিসাস অধ্যায়ে তা রয়েছে, এ প্রসঙ্গে মহান ও মহীয়ান আল্লাহর বাণী: “যে ব্যক্তি কোন মু'মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম..."- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৯৩); এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৮৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৬৩
أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ عَنْ هَاتَيْنِ الْآيَتَيْنِ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} [النساء: 93] فَسَأَلْتُهُ: فَقَالَ: «لَمْ يَنْسَخْهَا شَيْءٌ»، وَعَنْ هَذِهِ الْآيَةِ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ} [الفرقان: 68] قَالَ: «نَزَلَتْ فِي أَهْلِ الشِّرْكِ»
সাঈদ ইব্ন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন আবজা (রাঃ) আমাকে নির্দেশ দিলেন, আমি যেন ইবন আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে এ আয়াত দু’টির ব্যাখ্যা জিজ্ঞেস করি। (وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ) “কেউ ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম..."- (সূরা আন নিসা ৪: ৯৩)।আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন: এ আয়াতের কিছুই রহিত হয়নি। আর দ্বিতীয় আয়াত হলো: (وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ...) "তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না। আর যথার্থ কারণ ছাড়া কোন প্রাণ হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন..."- (সূরা আল ফুরকান ২৫: ৬৮)। আমি এ সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বললেন: এ আয়াতটি মুশরিকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে।
[১] অর্থঃ “যারা আল্লাহ্র সাথে কোন ইলাহকে ডাকে না, আল্লাহ্ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এগুলি করে সে শাস্তি ভোগ করবে . . . তবে তারা নয়, যারা তওবা করে. . .” (২৫ : ৬৮-৭০)
