৪৬/৪৭. অধ্যায়ঃ
যে সকল হাদীস 'সুনানুল কুবরা'তে নেই, অথচ 'আল মুজতাবা'র কিসাস অধ্যায়ে তা রয়েছে, এ প্রসঙ্গে মহান ও মহীয়ান আল্লাহর বাণী: “যে ব্যক্তি কোন মু'মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম..."- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৯৩); এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৮৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৬৪
أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْمُغِيرَةِ بْنِ النَّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: اخْتَلَفَ أَهْلُ الْكُوفَةِ فِي هَذِهِ الْآيَةِ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} [النساء: 93] فَرَحَلْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَسَأَلْتُهُ فَقَالَ: «نَزَلَتْ فِي آخِرِ مَا أُنْزِلَتْ وَمَا نَسَخَهَا شَيْءٌ»
সাঈদ ইব্ন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
(وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا) "কেউ ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করলে..."- (সূরা আন নিসা ৪ : ৯৩) এ আয়াত রহিত হয়েছে কিনা- এ বিষয়ে কুফাবাসীদের মধ্যে মতানৈক্য দেখা দেয়।আমি ইবন আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন : এ আয়াতটি শেষদিকে অবতীর্ণ আয়াতসমূহের একটি। এতে কোন আয়াতই রহিত হয়নি।
