৪৬/৪৭. অধ্যায়ঃ
যে সকল হাদীস 'সুনানুল কুবরা'তে নেই, অথচ 'আল মুজতাবা'র কিসাস অধ্যায়ে তা রয়েছে, এ প্রসঙ্গে মহান ও মহীয়ান আল্লাহর বাণী: “যে ব্যক্তি কোন মু'মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম..."- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৯৩); এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৮৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৬৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ أَبِي بَزَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: هَلْ لِمَنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا مِنْ تَوْبَةٍ؟ قَالَ: «لَا». وَقَرَأْتُ عَلَيْهِ الْآيَةَ الَّتِي فِي الْفُرْقَانِ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ} [الفرقان: 68] قَالَ: " هَذِهِ آيَةٌ مَكِّيَّةٌ نَسَخَتْهَا آيَةٌ مَدَنِيَّةٌ {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} [النساء: 93] "
সাঈদ ইব্ন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম : যে ব্যক্তি কোন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার তওবা কি গৃহীত হবে? তিনি বললেন : না।আমি সূরা আল ফুরকান-এর "وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ۠" - (সূরা আল ফুরকান ২৫ : ৬৮); শেষ পর্যন্ত এ আয়াতটি পাঠ করলাম।তিনি বললেন : এ আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আর মাদীনায় অবতীর্ণ আয়াত "وَمَنْ يَّقْتُلْ مُّؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ" - (সূরা আন নিসা ৪ : ৯৩); এটাকে রহিত করে দিয়েছে।
