৪৬/৪৭. অধ্যায়ঃ
যে সকল হাদীস 'সুনানুল কুবরা'তে নেই, অথচ 'আল মুজতাবা'র কিসাস অধ্যায়ে তা রয়েছে, এ প্রসঙ্গে মহান ও মহীয়ান আল্লাহর বাণী: “যে ব্যক্তি কোন মু'মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম..."- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৯৩); এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৮৬৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৬৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ سُئِلَ: عَمَّنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا، ثُمَّ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا، ثُمَّ اهْتَدَى، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: وَأَنَّى لَهُ التَّوْبَةُ سَمِعْتُ نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " يَجِيءُ مُتَعَلِّقًا بِالْقَاتِلِ تَشْخَبُ أَوْدَاجُهُ دَمًا يَقُولُ: سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي "، ثُمَّ قَالَ: وَاللَّهِ لَقَدْ أَنْزَلَهَا وَمَا نَسَخَهَا
সালিম ইব্ন আবুল জা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবন আব্বাস (রাঃ)-এর নিকট কেউ জিজ্ঞেস করল : কোন ব্যক্তি যদি কোন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার পর তাওবাহ করে, ঈমান আনে এবং সৎকাজ করে, হিদায়াতপ্রাপ্ত হয়; তবে কি তার তাওবাহ গৃহীত হবে? ইবন আব্বাস (রাঃ) বললেন : তার তাওবাহ কীভাবে গৃহীত হবে? আমি তোমাদের নবী (ﷺ)-কে বলতে শুনেছি : কেয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে ধরে আনবে, তখনও তার ধমনী হতে ঝরতে থাকবে। সে বলবে : একে জিজ্ঞেস করুন, সে কেন আমাকে হত্যা করেছিল? ইবন আব্বাস (রাঃ) বলেন: আল্লাহর শপথ! এ আয়াত নাযিল করা হয়েছে আর তা রহিত করা হয়নি।
