৪৬/৪৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৬৮ - কাসামাহ
যে সকল হাদীস ‘সুনানুল কুবরা‘তে নেই, অথচ ‘আল মুজতাবা‘র কিসাস অধ্যায়ে তা রয়েছে, এ প্রসঙ্গে মহান ও মহীয়ান আল্লাহর বাণী: “যে ব্যক্তি কোন মু‘মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম...”- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৯৩); এর ব্যাখ্যা
সুনানে আন-নাসায়ী : ৪৮৬৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৬৮
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَنْبَأَنَا فِرَاسٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الْكَبَائِرُ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَالْيَمِينُ الْغَمُوسُ "
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কাবীরা গুনাহ হলো আল্লাহ তা'আলার সাথে কাউকে শারীক করা, মাতাপিতার অবাধ্য হওয়া, কোন প্রাণকে হত্যা করা এবং মিথ্যা কসম করা।
