৪৬/৪৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৬৯ - কাসামাহ
যে সকল হাদীস ‘সুনানুল কুবরা‘তে নেই, অথচ ‘আল মুজতাবা‘র কিসাস অধ্যায়ে তা রয়েছে, এ প্রসঙ্গে মহান ও মহীয়ান আল্লাহর বাণী: “যে ব্যক্তি কোন মু‘মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম...”- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৯৩); এর ব্যাখ্যা
সুনানে আন-নাসায়ী : ৪৮৬৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৬৯
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ الْأَزْرَقُ، عَنْ الْفُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزْنِي الْعَبْدُ حِينَ يَزْنِي، وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا، وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَقْتُلُ وَهُوَ مُؤْمِنٌ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কোন বান্দা যিনা করে, তখন সে মু'মিন অবস্থায় যিনা করে না; আর যখন সে মদ্যপান করে, তখন মদ্যপান অবস্থায় মু'মিন থাকে না, মু'মিন থাকাবস্থায় চুরি করে না, আর মু'মিন থাকাবস্থায় কাউকে হত্যাও করে না।
