৪৭/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৮০ - চোরের হাত কাটা
চোরকে বিচারকের নিকট আনার পর ক্ষমা করা, আর এ সম্পর্কে সফওয়ান ইবনু উমাইয়্যাহ্-এর হাদীস বর্ণনায় ‘আত্বা হতে বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৮৮০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৮০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ: أَنَّ رَجُلًا سَرَقَ ثَوْبًا، فَأُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ هُوَ لَهُ. قَالَ: «فَهَلَّا قَبْلَ الْآنَ»
আতা ইবনে আবু রাবাহ (রহঃ) হতে বর্ণিতঃ
এক লোক কাপড় চুরি করে। তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে নিয়ে আসা হলে তিনি তার হাত কাটার নির্দেশ দেন। তখন ঐ লোক বলল : হে আল্লাহর রাসূল! আমি তাকে এটা দিয়ে দিলাম। তিনি (ﷺ) বললেন : তুমি এর আগে কেন দিলে না?
