৪৭/৫. অধ্যায়ঃ

কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৮১

أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ هُوَ ابْنُ أَبِي بَشِيرٍ قَالَ: حَدَّثَنِي عِكْرِمَةُ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ: أَنَّهُ طَافَ بِالْبَيْتِ وَصَلَّى، ثُمَّ لَفَّ رِدَاءً لَهُ مِنْ بُرْدٍ، فَوَضَعَهُ تَحْتَ رَأْسِهِ، فَنَامَ فَأَتَاهُ لِصٌّ، فَاسْتَلَّهُ مِنْ تَحْتِ رَأْسِهِ، فَأَخَذَهُ فَأَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ هَذَا سَرَقَ رِدَائِي، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسَرَقْتَ رِدَاءَ هَذَا؟» قَالَ: نَعَمْ. قَالَ: «اذْهَبَا بِهِ فَاقْطَعَا يَدَهُ». قَالَ صَفْوَانُ: مَا كُنْتُ أُرِيدُ أَنْ تُقْطَعَ يَدُهُ فِي رِدَائِي. فَقَالَ لَهُ: «فَلَوْ مَا قَبْلَ هَذَا» خَالَفَهُ أَشْعَثُ بْنُ سَوَّارٍ "

সাফওয়ান ইব্‌ন উমাইয়া (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি কাবা ঘর তাওয়াফ ও সালাত আদায় করলেন। তারপর তিনি তাঁর চাদর ভাঁজ করে মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়লেন। চোর এসে তার মাথা থেকে চাদর আস্তে আস্তে টান দিলে, তিনি চোরকে ধরে ফেললেন এবং তাকে নবী (ﷺ)-এর কাছে নিয়ে এসে বললেন: হে আল্লাহর রাসূল! এই ব্যক্তি আমার চাদর চুরি করেছে। নবী (ﷺ) চোরকে জিজ্ঞেস করলেন: তুমি কি এই চাদর চুরি করেছ? সে বলল: হ্যাঁ। তিনি বললেন: তোমরা একে নিয়ে গিয়ে তার হাত কেটে দাও।সাফওয়ান (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! একটি চাদরের জন্য তার হাত কাটা যাক তা আমি চাই না। তখন তিনি (ﷺ) তাকে বললেন: তুমি আমার কাছে আনার পূর্বে কেন তা চিন্তা করলে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন