৪৭/৫. অধ্যায়ঃ

কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৮২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ هِشَامٍ يَعْنِي ابْنَ أَبِي خِيَرَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ يَعْنِي ابْنَ الْعَلَاءِ الْكُوفِيَّ، قَالَ: حَدَّثَنَا أَشْعَثُ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ صَفْوَانُ نَائِمًا فِي الْمَسْجِدِ وَرِدَاؤُهُ تَحْتَهُ فَسُرِقَ، فَقَامَ وَقَدْ ذَهَبَ الرَّجُلُ فَأَدْرَكَهُ، فَأَخَذَهُ فَجَاءَ بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ، قَالَ صَفْوَانُ: يَا رَسُولَ اللَّهِ، مَا بَلَغَ رِدَائِي أَنْ يُقْطَعَ فِيهِ رَجُلٌ، قَالَ: «هَلَّا كَانَ هَذَا قَبْلَ أَنْ تَأْتِيَنَا بِهِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «أَشْعَثُ ضَعِيفٌ»

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

সফওয়ান তাঁর চাদর মাথার নিচে দিয়ে মসজিদে ঘুমিয়ে পড়েন। অতঃপর কেউ তা চুরি করে। যখন তিনি উঠে দেখেন এক লোক তা নিয়ে উধাও হচ্ছে, তিনি চোরকে ধরে ফেলেন। তারপর তাকে নবী (ﷺ) এর নিকট নিয়ে আসলেন। তিনি (ﷺ) তার হাত কাটার নির্দেশ দিলেন। সফওয়ান (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমার চাদর এমন নয় যে, এর বদৌলতে একজনের হাত কাটা যেতে পারে। তিনি (ﷺ) বললেন: এমনটি আমার কাছে নিয়ে আসার আগে কেন মনে করনি? আবূ আবদুর রহমান [ইমাম নাসাঈ (রহঃ)] বলেন: আশআস যঈফ রাবী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন