৪৭/৫. অধ্যায়ঃ

কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৮৩

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرٌو، عَنْ أَسْبَاطٍ، عَنْ سِمَاكٍ، عَنْ حُمَيْدٍ، ابْنِ أُخْتِ صَفْوَانَ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ قَالَ: كُنْتُ نَائِمًا فِي الْمَسْجِدِ عَلَى خَمِيصَةٍ لِي ثَمَنُهَا ثَلَاثُونَ دِرْهَمًا، فَجَاءَ رَجُلٌ فَاخْتَلَسَهَا مِنِّي، فَأُخِذَ الرَّجُلُ، فَأُتِيَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِهِ لِيُقْطَعَ، فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَتَقْطَعُهُ مِنْ أَجْلِ ثَلَاثِينَ دِرْهَمًا؟ أَنَا أَبِيعُهُ وَأُنْسِئُهُ ثَمَنَهَا. قَالَ: «فَهَلَّا كَانَ هَذَا قَبْلَ أَنْ تَأْتِيَنِي بِهِ»

সাফওয়ান ইব্‌ন উমাইয়া (রাঃ) হতে বর্ণিতঃ

আমি মসজিদে আমার একটি চাদরের উপর ঘুমিয়ে ছিলাম, যার মূল্য হবে ত্রিশ দিরহাম। এক ব্যক্তি এসে তা টেনে নিয়ে যায়, কিন্তু পরে ধরা পড়ে যায়। তাকে নবী (ﷺ) এর নিকট উপস্থিত করা হলে তিনি তার হাত কাটার নির্দেশ দিলেন। আমি বললাম : হে আল্লাহর নবী! ত্রিশ দিরহামের জন্য আপনি তার হাত কাটার নির্দেশ দিলেন? আমি আমার চাদর তার কাছে বাকীতে বিক্রি করছি। তিনি (ﷺ) বললেন : তুমি আমার নিকট আসার পূর্বে কেন এমনটি করলে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন