৪৭/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৮৪ - চোরের হাত কাটা
কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত
সুনানে আন-নাসায়ী : ৪৮৮৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৮৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا وَذَكَرَ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ، أَنَّهُ سُرِقَتْ خَمِيصَتُهُ مِنْ تَحْتِ رَأْسِهِ، وَهُوَ نَائِمٌ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ اللِّصَّ، فَجَاءَ بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ، فَقَالَ صَفْوَانُ: أَتَقْطَعُهُ؟ قَالَ: «فَهَلَّا قَبْلَ أَنْ تَأْتِيَنِي بِهِ تَرَكْتَهُ»
সাফওয়ান ইব্ন উমাইয়া (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর একটি চাদর মাথার নিচ হতে চুরি হয়ে যায়। তিনি মসজিদে নাবাবীতে ঘুমিয়ে ছিলেন। যদিও তিনি চোরকে ধরে ফেললেন। তারপর তাকে নবী (ﷺ) এর কাছে নিয়ে আসেন। তিনি (ﷺ) তার হাত কাটার নির্দেশ করলেন। তখন সফওয়ান (রাঃ) বললেন : (হে আল্লাহর নবী!) আপনি কি তার হাত কাটবেন? তিনি (ﷺ) বললেন : কেন তুমি তাকে আমার কাছে আনার পূর্বে ছেড়ে দিলে না?
