৪৭/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৮৫ - চোরের হাত কাটা
কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত
সুনানে আন-নাসায়ী : ৪৮৮৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৮৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَعَافَوْا الْحُدُودَ قَبْلَ أَنْ تَأْتُونِي بِهِ، فَمَا أَتَانِي مِنْ حَدٍّ فَقَدْ وَجَبَ»
আমর ইব্ন শু’আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে হতে বর্ণিতঃ
আম্র ইবনু শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদার সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : শাস্তিযোগ্য কোন অপরাধীকে আমার কাছে আনার পূর্বে তাকে ক্ষমা করে দিবে। শাস্তিযোগ্য কোন অপরাধীর মুক্বদ্দামাহ্ যখন আমার নিকট উপস্থিত হয়, তখন তার শাস্তি অত্যাবশ্যকীয় হয়ে পড়ে।
