৬/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৪ - জিবরীলের ইমামতিতে পাঁচ সালাত

জিবরীল (আঃ)-এর ইমামতিতে পাঁচ ওয়াক্ত সালাত

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯৪

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الْعَصْرَ شَيْئًا. فَقَالَ لَهُ عُرْوَةُ: أَمَا إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ قَدْ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عُمَرُ: اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ.فَقَالَ: سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ» يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ

ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ

'উমার ইবনু 'আবদুল 'আযীয (রহঃ) (একদিন) আসরের সলাত একটু বিলম্বে আদায় করলে 'উরওয়াহ্ তাঁকে বললেন, আপনি কি জানেননি যে, জিবরীল (আঃ) নাযিল হন এবং রসূলুল্লাহ (ﷺ)-এর সামনে সলাত আদায় করেন। 'উমার (রহঃ) বললেন, হে 'উরওয়াহ্! তুমি যা বলেছ তা ভালোভাবে চিন্তা করে বল। 'উরওয়াহ্ বললেন, আমি বাশীর ইবনু আবূ মাস্'ঊদ (রহঃ)-কে বলতে শুনেছি। তিনি (বাশীর) বলেন, আমি আবূ মাস্'উদ-কে বলতে শুনেছি; তিনি (আবূ মাস্'উদ) বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, জিবরীল (আঃ) অবতীর্ণ হয়ে আমার সলাতের ইমামাত করেন।অতঃপর আমি তাঁর সাথে সলাত আদায় করি, পুনরায় তাঁর সাথে সলাত আদায় করি, পুনরায় তাঁর সাথে সলাত আদায় করি, পুনরায় তাঁর সাথে সলাত আদায় করি, পুনরায় তাঁর সাথে সলাত আদায় করি। তিনি তাঁর হাতের আঙ্গুলে পাঁচ ওয়াক্ত সলাত গণনা করেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের সময় ও পাঁচ ওয়াক্ত সালাতের প্রসঙ্গ এসেছে। উমর ইবনু আবদুল আজিজ (রহঃ) একদিন আসরের সালাত কিছুটা দেরিতে আদায় করলে উরওয়া তাঁকে জিবরীল (আঃ)-এর নেমে আসা ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে সালাত আদায়ের কথা স্মরণ করান। এরপর উরওয়া তাঁর শোনা বর্ণনা পেশ করেন। বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, জিবরীল (আঃ) অবতীর্ণ হয়ে তাঁর ইমামতি করেন, আর তিনি তাঁর সঙ্গে সালাত আদায় করেন। এভাবে পাঁচবার সালাতের কথা উল্লেখ করা হয় এবং আঙুলে পাঁচ ওয়াক্ত গণনা করা হয়। হাদিসটি পাঁচ ওয়াক্ত সালাত ও সালাতের সময়ের গুরুত্ব বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জিবরীল (আঃ)-এর ইমামতিতে পাঁচ ওয়াক্ত সালাতের বর্ণনা এসেছে।
  • আসরের সালাত বিলম্বের প্রসঙ্গে সালাতের সময়ের কথা স্মরণ করানো হয়েছে।
  • বর্ণনা যাচাই করে কথা বলার সতর্কতাও এখানে দেখা যায়।
  • পাঁচ ওয়াক্ত সালাত মুসলিম জীবনের মূল ইবাদত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন