৬/২. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৫ - নবীজির পাঁচ ওয়াক্ত সালাতের সময়

যুহরের প্রথম ওয়াক্ত

রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের সময়ের বর্ণনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَيَّارُ بْنُ سَلَامَةَ قَالَ: سَمِعْتُ أَبِي يَسْأَلُ أَبَا بَرْزَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: أَنْتَ سَمِعْتَهُ؟ قَالَ: كَمَا أَسْمَعُكَ السَّاعَةَ. فَقَالَ: أَبِي يَسْأَلُ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَانَ لَا يُبَالِي بَعْضَ تَأْخِيرِهَا - يَعْنِي الْعِشَاءَ - إِلَى نِصْفِ اللَّيْلِ، وَلَا يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا وَلَا الْحَدِيثَ بَعْدَهَا».قَالَ شُعْبَةُ: ثُمَّ لَقِيتُهُ بَعْدُ فَسَأَلْتُهُ، قَالَ: «كَانَ يُصَلِّي الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَالْعَصْرَ يَذْهَبُ الرَّجُلُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ، وَالْمَغْرِبَ لَا أَدْرِي أَيَّ حِينٍ ذَكَرَ. ثُمَّ لَقِيتُهُ بَعْدُ فَسَأَلْتُهُ، فَقَالَ: وَكَانَ يُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ الرَّجُلُ فَيَنْظُرُ إِلَى وَجْهِ جَلِيسِهِ الَّذِي يَعْرِفُهُ فَيَعْرِفُهُ. قَالَ وَكَانَ يَقْرَأُ فِيهَا بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ»

সাইয়্যার ইবনু সালামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আমার পিতাকে আবূ বারাহ্ (রাঃ)-এর নিকটে রসূলুল্লাহ (ﷺ)-এর সলাত সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। (সানাদের একজন রাবী) শু'বাহ্ (রহঃ) সাইয়্যার ইবনু সালামাহ্-কে বললেন, আপনি নিজে তা শুনেছেন কি? (সাইয়‍্যার বলেন,) হ্যাঁ! যেমন তোমার কথা শুনছি। তিনি (সাইয়্যার) বলেন, আমার পিতাকে আমি আবূ বারাহ্ (রাঃ)-এর নিকটে রসূলুল্লাহ (ﷺ)-এর সলাত সম্পর্কে প্রশ্ন করতে শুনেছি। আবূ বারাহ্ (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) 'ইশার সলাত কখনো অর্ধ রাতে আদায় করতেন এবং সলাতের পূর্বে নিদ্রা যাওয়া ও সলাতের পরে কথা বলা পছন্দ করতেন না।শু'বাহ্ (রহঃ) বলেন, আমি আবার সাইয়্যার ইবনু সালামাহ'র সঙ্গে দেখা করি এবং রসূলুল্লাহ (ﷺ)-এর সলাত সম্পর্কে প্রশ্ন করি। তিনি বলেন, তিনি (ﷺ) যুহরের সলাত আদায় করতেন যখন সূর্য ঢলে পড়ত। আসরের সলাত এমন সময় আদায় করতেন যে, কোন লোক মাদীনার দূরপ্রান্ত পর্যন্ত যেতে পারত এবং সূর্যের আলো তখনো উজ্জ্বল থাকত। মাগরিবের সলাত কোন সময় আদায় করতেন বলে তিনি উল্লেখ করেছিলেন তা আমার জানা নেই।আবার আমি তাঁর সাথে দেখা করি এবং রসূলুল্লাহ (ﷺ)-এর সলাত সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি বললেন, তিনি (ﷺ) ফজরের সলাত এমন সময় আদায় করতেন যে, লোকজন সলাত শেষে ফিরে যেত এবং তার পাশে বসা কোন পরিচিত লোকের দিকে তাকালে তাকে চিনতে পারত। রাবী বলেন, তিনি উক্ত সলাতে ষাট হতে একশ' আয়াত পর্যন্ত তিলাওয়াত করতেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের সময় সম্পর্কে কয়েকটি বিষয় এসেছে। আবু বরযাহ (রাঃ) জানান, নবীজি (صلى الله عليه وسلم) কখনো ইশার সালাত অর্ধরাত পর্যন্ত বিলম্ব করতেন। তিনি ইশার আগে ঘুমানো এবং ইশার পরে কথা বলা পছন্দ করতেন না। এরপর যুহর, আসর ও ফজরের সময়ের কথা এসেছে। যুহর তিনি আদায় করতেন যখন সূর্য ঢলে পড়ত। আসর এমন সময়ে আদায় করতেন যে, কেউ মদিনার দূরপ্রান্তে যেতে পারত এবং সূর্যের আলো তখনও উজ্জ্বল থাকত। ফজর এমন সময়ে পড়তেন যে, সালাত শেষে পাশে বসা পরিচিত মানুষকে দেখা ও চেনা যেত। ফজরে ষাট থেকে একশ আয়াত তিলাওয়াতের কথাও এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইশার সালাত কখনো অর্ধরাত পর্যন্ত বিলম্ব করার বর্ণনা আছে।
  • ইশার আগে ঘুম ও ইশার পরে কথা বলা নবীজি (صلى الله عليه وسلم) পছন্দ করতেন না।
  • যুহর সূর্য ঢলে পড়লে আদায়ের কথা এসেছে।
  • ফজরে ষাট থেকে একশ আয়াত তিলাওয়াতের বর্ণনা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন