৪৯/১৬. অধ্যায়ঃ
মেহেদী ও কাতাম দ্বারা খিযাব ব্যবহার করা
সুনানে নাসাঈ : ৫০৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৮১
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ»
আবদুল্লাহ ইব্ন বুরায়দা (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা যে সব বস্তু দ্বারা বার্ধক্যের বাহ্যিকতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।
