৪৯/২০. অধ্যায়ঃ

সাদা চুল উপড়ে ফেলা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৯১

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، وَأَبُو الْأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، قَالَا: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، عَنْ أَبِي الْحُصَيْنِ الْهَيْثَمِ بْنِ شُفَيٍّ، وَقَالَ أَبُو الْأَسْوَدِ: شُفَيٌّ، إِنَّهُ سَمِعَهُ يَقُولُ: خَرَجْتُ أَنَا وَصَاحِبٌ لِي يُسَمَّى أَبَا عَامِرٍ، رَجُلٌ مِنَ الْمَعَافِرِ لِنُصَلِّيَ بِإِيلِيَاءَ، وَكَانَ قَاصُّهُمْ رَجُلًا مِنَ الْأَزْدِ يُقَالُ لَهُ: أَبُو رَيْحَانَةَ مِنَ الصَّحَابَةِ قَالَ أَبُو الْحُصَيْنِ: فَسَبَقَنِي صَاحِبِي إِلَى الْمَسْجِدِ، ثُمَّ أَدْرَكْتُهُ فَجَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَقَالَ: هَلْ أَدْرَكْتَ قَصَصَ أَبِي رَيْحَانَةَ؟ فَقُلْتُ: لَا، فَقَالَ: سَمِعْتُهُ يَقُولُ: " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَشْرٍ عَنْ: الْوَشْرِ، وَالْوَشْمِ، وَالنَّتْفِ، وَعَنْ مُكَامَعَةِ الرَّجُلِ الرَّجُلَ بِغَيْرِ شِعَارٍ، وَعَنْ مُكَامَعَةِ الْمَرْأَةِ الْمَرْأَةَ بِغَيْرِ شِعَارٍ، وَأَنْ يَجْعَلَ الرَّجُلُ أَسْفَلَ ثِيَابِهِ حَرِيرًا مِثْلَ الْأَعَاجِمِ، أَوْ يَجْعَلَ عَلَى مَنْكِبَيْهِ حَرِيرًا، أَمْثَالَ الْأَعَاجِمِ، وَعَنِ النُّهْبَى، وَعَنْ رُكُوبِ النُّمُورِ، وَلُبُوسِ الْخَوَاتِيمِ إِلَّا لِذِي سُلْطَانٍ "

আবূল হুসায়ন ইব্‌ন হায়সাম ইব্‌ন শুআয়ব (রহঃ) হতে বর্ণিতঃ

আমার পিতা ও আবুল আসওয়াদ নাদর ইবন আব্দুল জাব্বার (রহঃ) বলেন, আমাদের কাছে মুফাজ্জাল ইবন ফাদালা (রহঃ) বর্ণনা করেছেন, তিনি আয়্যাশ ইবন আব্বাস আল কিতবানি (রহঃ) হতে, তিনি আবু হুসাইন আল হাইসাম ইবন শুফাই (রহঃ) হতে শুনেছেন।আর আবুল আসওয়াদ (রহঃ) বলেন, শুফাই (রহঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলেন, আমি ও আমার ইয়ামানের মা’আফির নামক এলাকার বাসিন্দা আবু আমির নামে এক বন্ধু বায়তুল মাকদিসে সালাত আদায়ের জন্য রওয়ানা হলাম। সেখানে নসীহাত প্রদানকারী ছিলেন সাহাবী আবু রাইহানা (রাঃ), যিনি আজদ গোত্রের লোক।আবু হুসাইন (রহঃ) বলেন, আমার সফরসঙ্গী আমার আগে মসজিদে যেতেন, আমি পরে গিয়ে তাঁর পাশেই বসলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন: তুমি কি আবু রাইহানার আলোচনা শুনেছ? আমি বললাম: না। তিনি বললেন: আমি তাঁকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) দশটি জিনিস নিষেধ করেছেন:* দাঁত ঘষে চিকন করা,* শরীরে উল্কি আঁকা,* সাদা চুল উপড়ে ফেলা,* বিবস্ত্র অবস্থায় এক চাদরের নিচে এক পুরুষের সঙ্গে অন্য পুরুষ এবং এক নারীর সঙ্গে অন্য নারীর এক চাদরের নিচে শোয়া,* অনারবদের মতো পোশাকের নিচের দিকে অথবা কাঁধে রেশম ব্যবহার করা,* ছিনতাই করতে,* চিতাবাঘের চামড়া ব্যবহার করা,* ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি ছাড়া অন্য কারো আংটি ব্যবহার করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন