৪৯/২৫. অধ্যায়ঃ

'যে নারী পরচুলা ব্যবহার করে' এ হাদীস 'আবদুল্লাহ ইবনু মুরাহ্ ও আশ্ শা'বী (রহিমাহুমাল্লাহ) থেকে বর্ণনায় বর্ণনাকারীদের শাব্দিক ভিন্নতা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১০৪

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ الْحَارِثِ، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَشَاهِدَهُ، وَكَاتِبَهُ، وَالْوَاشِمَةَ وَالْمُوتَشِمَةَ» قَالَ: إِلَّا مِنْ دَاءٍ؟ فَقَالَ: «نَعَمْ، وَالْحَالُّ وَالْمُحَلَّلُ لَهُ، وَمَانِعُ الصَّدَقَةِ، وَكَانَ يَنْهَى عَنِ النَّوْحِ، وَلَمْ يَقُلْ لَعَنَ»

হারিস (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) লা‘নাত করেছেন- সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখককে; আর যে স্বীয় শরীরে দাগ দেয়, যাকে দাগ দেয়া হয়। এক ব্যক্তি বলল, অসুস্থতাজনিত ছাড়া? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, আর যে (অন্যের উদ্দেশে স্ত্রীকে) হালাল করে, যার জন্য হালাল করা হয় এবং যে সদাকা দিতে অস্বীকার করে- তার ওপর লা‘নাত করেছেন। আর তিনি (ﷺ) মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন, আর এক্ষেত্রে তিনি (ﷺ) লা‘নাতের কথা বলেননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন