৪৯/২৫. অধ্যায়ঃ

'যে নারী পরচুলা ব্যবহার করে' এ হাদীস 'আবদুল্লাহ ইবনু মুরাহ্ ও আশ্ শা'বী (রহিমাহুমাল্লাহ) থেকে বর্ণনায় বর্ণনাকারীদের শাব্দিক ভিন্নতা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১০৬

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أُتِيَ عُمَرُ بِامْرَأَةٍ تَشِمُ، فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ سَمِعَ أَحَدٌ مِنْكُمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَبُو هُرَيْرَةَ: فَقُمْتُ فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَنَا سَمِعْتُهُ قَالَ: فَمَا سَمِعْتَهُ؟ قُلْتُ: سَمِعْتُهُ يَقُولُ: «لَا تَشِمْنَ، وَلَا تَسْتَوْشِمْنَ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

উমর (রাঃ)-এর নিকট জনৈকা মহিলাকে উপস্থিত করা হলো, যে শরীরে উল্কি আঁকত। তখন তিনি বললেন: আমি তোমাদের আল্লাহর কসম করে বলছি: তোমরা কি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) হতে কিছু শুনেছ?তখন আবু হুরাইরা (রাঃ) দাঁড়িয়ে বললেন: হে আমীরুল মুমিনীন! আমি শুনেছি। তিনি জিজ্ঞেস করলেন: তাঁর কাছ থেকে কি শুনেছ?আমি বললাম, তিনি (ﷺ) বলেছেন: তোমরা নিজেরাও এরূপ উল্কি আঁকবে না এবং অন্যকে এঁকেও দিবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন