৪৯/২৭. অধ্যায়ঃ
দাঁত ঘষে চিকন করা হারাম
সুনানে নাসাঈ : ৫১১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১১০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ، عَنْ أَبِي الْحُصَيْنِ الْحِمْيَرِيِّ، أَنَّهُ كَانَ هُوَ وَصَاحِبٌ لَهُ يَلْزَمَانِ أَبَا رَيْحَانَةَ يَتَعَلَّمَانِ مِنْهُ خَيْرًا قَالَ: فَحَضَرَ صَاحِبِي يَوْمًا، فَأَخْبَرَنِي صَاحِبِي أَنَّهُ سَمِعَ أَبَا رَيْحَانَةَ يَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ الْوَشْرَ، وَالْوَشْمَ، وَالنَّتْفَ»
আবুল হুসায়ন হিমইয়ারী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ও তার এক বন্ধু আবু রায়হানাহর সঙ্গে থাকতেন, তার নিকট হতে ভালো বিষয়াদি শিখতেন। তিনি [আবু হুসাইন (রহঃ)] বলেন: একদিন আমার বন্ধু আমার নিকট উপস্থিত হয়ে বলল, সে আবু রায়হানাহকে বলতে শুনেছে যে, রসূলুল্লাহ (ﷺ) দাঁত ঘষে চিকন করা, শরীরে উল্কি লাগানো এবং ভ্রু উপড়ে ফেলাকে হারাম করেছেন।
