৪৯/২৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১১৪ - সাজসজ্জা
তেল লাগানো প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৫১১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১১৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، سُئِلَ عَنْ شَيْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَانَ إِذَا ادَّهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ، وَإِذَا لَمْ يُدَّهَنْ رُئِيَ مِنْهُ»
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সিমাক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর চুল সাদা হওয়া সম্পর্কে জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)-কে প্রশ্ন করা হলে আমি শুনেছি, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) যখন মাথায় তেল লাগাতেন তখন শুভ্রতা পরিলক্ষিত হতো না, আর যখন তেল লাগাতেন না, তখন তা দেখা যেত।
