৪৯/৩৭. অধ্যায়ঃ
নারীদের সুগন্ধি ব্যবহার করে জামা'আতে আসা নিষিদ্ধ
সুনানে নাসাঈ : ৫১২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১২৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ هِشَامِ بْنِ عِيسَى الْبَغْدَادِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَلْقَمَةَ الْفَرْوِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا، فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ» قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «لَا أَعْلَمُ أَحَدًا تَابَعَ يَزِيدَ بْنَ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَلَى قَوْلِهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَدْ خَالَفَهُ يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، رَوَاهُ عَنْ زَيْنَبَ الثَّقَفِيَّةِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে নারী সুগন্ধি ব্যবহার করে, সে যেন আমাদের ইশার জামাআতে না আসে।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ (রহঃ) বলেন: আমার জানামতে কেউ বুসর ইবনু সাঈদ (রহঃ) হতে ইয়াজিদ ইবনু খুসাইফা কর্তৃক আবু হুরায়রা (রাঃ) হতে কথার অনুসরণ করেননি। ইয়াাকুব ইবনু আবদুল্লাহ ইবনুল আশাজ্জ তার বিরোধিতা করেছেন। তিনি যায়নাব আস সাকাফিয়্যাহ (রাঃ)-এর সূত্রে এ হাদিস বর্ণনা করেন।
