৪৯/৩৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৩৬ - সাজসজ্জা
প্রকাশ করার উদ্দেশে মহিলাদের স্বর্ণালঙ্কার পরিধান করা অপছন্দনীয়
সুনানে আন-নাসায়ী : ৫১৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৩৬
أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَنْبَأَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا عُشَّانَةَ هُوَ الْمَعَافِرِيُّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يُخْبِرُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْنَعُ أَهْلَهُ الْحِلْيَةَ وَالْحَرِيرَ وَيَقُولُ: «إِنْ كُنْتُمْ تُحِبُّونَ حِلْيَةَ الْجَنَّةِ، وَحَرِيرَهَا فَلَا تَلْبَسُوهَا فِي الدُّنْيَا»
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ঘরের নারীদেরকে অলঙ্কার এবং রেশম পরতে নিষেধ করতেন। তিনি (ﷺ) বলতেন : তোমরা যদি জান্নাতের অলঙ্কার এবং রেশম পরার প্রত্যাশা কর, তবে দুনিয়াতে তা পরা থেকে বিরত থাক।
