৪৯/৩৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৩৫ - সাজসজ্জা
ধুপ (কাঠের, আগরবাতির) ধোঁয়ার সুগন্ধি
সুনানে আন-নাসায়ী : ৫১৩৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৩৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ أَبُو طَاهِرٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعٍ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ إِذَا اسْتَجْمَرَ اسْتَجْمَرَ بِالْأَلُوَّةِ غَيْرَ مُطَرَّاةٍ، وَبِكَافُورٍ يَطْرَحُهُ مَعَ الْأَلُوَّةِ، ثُمَّ قَالَ: «هَكَذَا كَانَ يَسْتَجْمِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) যখন ধোঁয়া দ্বারা সুগন্ধি ব্যবহার করতে চাইতেন, তখন তিনি আলুওয়াহ্'র [কাঠের] ধোঁয়া নিতেন যার সাথে অন্য কিছু মিলাতেন না। আবার তিনি কখনো কখনো আলুওয়াহ্'র সাথে কর্পূর মিলিয়ে বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) এমন সুগন্ধি ব্যবহার করতেন।
