৪৯/৩৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৪২ - সাজসজ্জা
প্রকাশ করার উদ্দেশে মহিলাদের স্বর্ণালঙ্কার পরিধান করা অপছন্দনীয়
সুনানে আন-নাসায়ী : ৫১৪২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৪২
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ شَاهِينَ الْوَاسِطِيُّ، قَالَ: أَنْبَأَنَا خَالِدٌ، عَنْ مُطَرِّفٍ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِي الْجَهْمِ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:كُنْتُ قَاعِدًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، قَالَ: «سِوَارَانِ مِنْ نَارٍ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، طَوْقٌ مِنْ ذَهَبٍ قَالَ: «طَوْقٌ مِنْ نَارٍ» قَالَتْ: قُرْطَيْنِ مِنْ ذَهَبٍ، قَالَ: «قُرْطَيْنِ مِنْ نَارٍ» قَالَ: وَكَانَ عَلَيْهِمَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَرَمَتْ بِهِمَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَرْأَةَ إِذَا لَمْ تَتَزَيَّنْ لِزَوْجِهَا صَلِفَتْ عِنْدَهُ، قَالَ: «مَا يَمْنَعُ إِحْدَاكُنَّ أَنْ تَصْنَعَ قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ، ثُمَّ تُصَفِّرَهُ بِزَعْفَرَانٍ أَوْ بِعَبِيرٍ» اللَّفْظُ لِابْنِ حَرْبٍ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা নাবী (ﷺ)-এর কাছে বসা ছিলাম, এমন সময় জনৈকা মহিলা তাঁর কাছে এসে বলল: হে আল্লাহর রাসূল! দু'টি স্বর্ণের কাঁকন [আছে]। তিনি (ﷺ) বললেন : ওই দু'টি আগুনের কাঁকন। সেই মহিলা বললেন: একটি স্বর্ণের হার [আছে]। তিনি (ﷺ) বললেন: এটি আগুনের হার। সেই বলল: স্বর্ণের দু'টি দুল [আছে]। তিনি (ﷺ) বললেন: আগুনের দু'টি দুল। [বর্ণনাকারী] বলেন : ঐ মহিলার পরিধানে দু'টি কাঁকন ছিল। সে তা খুলে ফেলে বলল: হে আল্লাহর রাসূল! মহিলার যদি নিজেদের স্বামীর সামনে সাজসজ্জা না করে, তবে তারা স্বামীদের কাছে অনাগ্রহের হয়ে থাকে। তিনি (ﷺ) বললেন: তোমাদের মহিলারা কি রূপার কাঁকন বানিয়ে তা 'আম্বার অথবা যা'ফরান দ্বারা সোনালী করে নিতে পারে না?
