৪৯/৪০. অধ্যায়ঃ
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে নাসাঈ : ৫১৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৪৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ، عَنْ ابْنِ زُرَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ: إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا، فَجَعَلَهُ فِي يَمِينِهِ، وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي»
আলী ইব্ন আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু যুরাইর (রহঃ) আলী ইবনে আবু তালিব (রাঃ)-কে বলতে শুনেছেন : আল্লাহর নবী (ﷺ) ডান হাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিলেন, অতঃপর বললেন : আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি হারাম করা হয়েছে।
