৪৯/৪০. অধ্যায়ঃ
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে নাসাঈ : ৫১৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৪৫
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ ابْنِ أَبِي الصَّعْبَةِ، عَنْ رَجُلٍ مَنْ هَمْدَانَ يُقَالُ لَهُ أَبُو أفْلَحٍ، عَنْ ابْنِ زُرَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا، فَجَعَلَهُ فِي يَمِينِهِ، وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي»
আলী ইব্ন আবু তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু যুরাইর (রহঃ) আলী ইবনু আবু তালিব (রাঃ)-কে বলতে শুনেছেন: একদিন রসূলুল্লাহ (ﷺ) ডান হাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিলেন, অতঃপর বললেন: “আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি হারাম করা হয়েছে।”
