৪৯/৪০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৪৬ - সাজসজ্জা
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে আন-নাসায়ী : ৫১৪৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৪৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ ابْنِ أَبِي الصَّعْبَةِ، عَنْ رَجُلٍ مِنْ هَمْدَانَ يُقَالُ لَهُ: أَبُو أَفْلَحُ، عَنْ ابْنِ زُرَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا يَقُولُ: إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ، وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي» قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَحَدِيثُ ابْنِ الْمُبَارَكِ أَوْلَى بِالصَّوَابِ إِلَّا قَوْلَهُ أَفْلَحَ، فَإِنَّ أَبَا أَفْلَحَ أَشْبَهُ، وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু যুরায়র (রহঃ) 'আলী (রাঃ)-কে বলতে শুনেছেন: আল্লাহর নবী (ﷺ) ডান হাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিলেন, অতঃপর বললেন: আমার উম্মতের পুরুষদের জন্য এ দু'টি হারাম করা হয়েছে।
আবু 'আবদুর রহমান (রহঃ) বলেন: ইবনুল মুবারক (রহঃ) হতে হাদীসটি যথার্থই অগ্রগণ্য, কিন্তু তার কথা 'আফলাহা' ছাড়া। কেননা 'আবূ আফলাহা' হওয়াই সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তা'আলাই ভালো জানেন।
