৪৯/৪০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৪৭ - সাজসজ্জা
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে আন-নাসায়ী : ৫১৪৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৪৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي الصَّعْبَةِ، عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ الْغَافِقِيِّ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبًا بِيَمِينِهِ، وَحَرِيرًا بِشِمَالِهِ، فَقَالَ: «هَذَا حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু যুরায়র (রহঃ) 'আলী (রাঃ)-কে বলতে শুনেছেন: একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডান হাতে স্বর্ণ এবং বাম হাতে রেশম নিয়ে বললেন: এ দু'টি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।
