৪৯/৪০. অধ্যায়ঃ
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে নাসাঈ : ৫১৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৫৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى، حَدَّثَنِي أَبُو شَيْخٍ الْهُنَائِيُّ، عَنْ أَبِي حِمَّانَ، أَنَّ مُعَاوِيَةَ، عَامَ حَجَّ، جَمَعَ نَفَرًا مَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ، فَقَالَ لَهُمْ: «أَنْشُدُكُمُ اللَّهَ أَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الذَّهَبِ»؟ قَالُوا: نَعَمْ، قَالَ: «وَأَنَا أَشْهَدُ» خَالَفَهُ حَرْبُ بْنُ شَدَّادٍ رَوَاهُ عَنْ يَحْيَى، عَنْ أَبِي شَيْخٍ، عَنْ أَخِيهِ حِمَّانَ "
আবূ হিম্মান (রাঃ) হতে বর্ণিতঃ
মু’আবিয়া (রাঃ) যে বছর হজ্জ করেন, তিনি নবী (ﷺ)-এর একদল সাহাবীকে কা’বা ঘরে একত্র করে বললেন: আমি আপনাদের উদ্দেশে আল্লাহর কসম দিয়ে বলছি: রসূলুল্লাহ (ﷺ) কি স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন? তাঁরা বললেন: হ্যাঁ। তিনি বললেন: আমিও এ কথার সাক্ষ্য প্রদান করছি।
