৪৯/৪০. অধ্যায়ঃ
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে নাসাঈ : ৫১৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৫২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: أَنْبَأَنَا أَسْبَاطٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ مَطَرٍ، عَنْ أَبِي شَيْخٍ، قَالَ: بَيْنَمَا نَحْنُ مَعَ مُعَاوِيَةَ فِي بَعْضِ حَجَّاتِهِ إِذْ جَمَعَ رَهْطًا مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمْ: «أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا»؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ «خَالَفَهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَلَى اخْتِلَافٍ بَيْنَ أَصْحَابِهِ عَلَيْهِ»
আবূ শায়খ (রহঃ) হতে বর্ণিতঃ
কোন এক হজ্জে আমরা মু‘আবিয়া (রাঃ)-এর সাথে ছিলাম। তিনি মুহাম্মাদ (ﷺ)-এর একদল সাহাবীদের উদ্দেশে বললেন: আপনারা কি জানেন যে, রসূলুল্লাহ (ﷺ) স্বর্ণ সামান্য পরিমাণ ছাড়া ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেন: হ্যাঁ, নিশ্চয়।
