৪৯/৪০. অধ্যায়ঃ
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে নাসাঈ : ৫১৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৫১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي شَيْخٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، وَعِنْدَهُ جَمْعٌ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَعْلَمُونَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا»؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ
আবূ শায়খ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মু‘আবিয়া (রাঃ)-কে মুহাম্মাদ (ﷺ) এর একদল সাহাবীদের উপস্থিতিতে বলতে শুনেছেন : আপনারা কি জানেন যে, আল্লাহর নবী (ﷺ) স্বর্ণ পরিধান করতে নিষেধ করেছেন, তবে কিয়দংশ পরিধানে ক্ষতি নেই? তাঁরা বললেন : হ্যাঁ, নিশ্চয়।
