৪৯/৪০. অধ্যায়ঃ
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে নাসাঈ : ৫১৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৫৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، قَالَ: حَدَّثَنِي حِمَّانُ، قَالَ: حَجَّ مُعَاوِيَةُ، فَدَعَا نَفَرًا مِنَ الْأَنْصَارِ فِي الْكَعْبَةِ فَقَالَ: «أَنْشُدُكُمْ بِاللَّهِ، أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ الذَّهَبِ»؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: «وَأَنَا أَشْهَدُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «عُمَارَةُ أَحْفَظُ مِنْ يَحْيَى وَحَدِيثُهُ أَوْلَى بِالصَّوَابِ»..........
হিম্মান (রহঃ) হতে বর্ণিতঃ
হিম্মান (রহঃ) বলেন, একবার মু’আবিয়া (রাঃ) হজ্জে গমন করে আনসারদের একদলকে কা'বা ঘরে একত্র করে বললেন: আমি আপনাদের উদ্দেশে আল্লাহর কসম দিয়ে বলছি : আপনারা কি শুনেননি যে, রসূলুল্লাহ (ﷺ) স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন? তাঁরা বললেন: হ্যাঁ। তিনি বললেন: আমিও এ কথার সাক্ষ্য প্রদান করছি।
