৪৯/৪০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৫৭ - সাজসজ্জা
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম
সুনানে আন-নাসায়ী : ৫১৫৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৫৭
وأَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ، عَنْ عُقْبَةَ، عَنْ الْأَوْزَاعِيِّ، حَدَّثَنِي يَحْيَى، قَالَ: حَدَّثَنِي أَبُو إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي أَبِي حِمَّانَ، قَالَ: حَجَّ مُعَاوِيَةُ، فَدَعَا نَفَرًا مِنَ الْأَنْصَارِ فِي الْكَعْبَةِ، فَقَالَ: «أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الذَّهَبِ»؟ قَالُوا: نَعَمْ، قَالَ: «وَأَنَا أَشْهَدُ»
হিম্মান (রহঃ) হতে বর্ণিতঃ
একবার মু'আবিয়াহ্ (রাঃ) হজ্জে গমন করে আনসারদের একদলকে কা'বাহ্ ঘরে একত্র করে বললেন: আপনারা কি শুনেননি যে, রাসূলুল্লাহ (সাঃ) স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন? তাঁরা বললেন: হ্যাঁ। তিনি বললেন: আমিও এ কথার সাক্ষ্য প্রদান করছি।
