৪৯/৪১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৬২ - সাজসজ্জা
নাক ক্ষত-বিক্ষতের দরুন সোনার নাক ব্যবহার করতে পারে কি না?
সুনানে আন-নাসায়ী : ৫১৬২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৬২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ أَبِي الْأَشْهَبِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ بْنِ كُرَيْبٍ، قَالَ: وَكَانَ جَدُّهُ قَالَ: حَدَّثَنِي أَنَّهُ رَأَى جَدَّهُ أُصِيبَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فِي الْجَاهِلِيَّةِ قَالَ: فَاتَّخَذَ أَنْفًا مِنْ فِضَّةٍ، فَأَنْتَنَ عَلَيْهِ، «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَّخِذَهُ مِنْ ذَهَبٍ»
'আরফাজাহ্ ইবনু আস্'আদ ইবনু কুরায়ব (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলী যুগে কুলাবের যুদ্ধে তাঁর নাক কেটে যাওয়ায় তিনি রৌপ্যের নাক বানিয়ে লাগান, কিন্তু তাতে তাঁর নাকের অংশ পচন ধরে। এমতাবস্থায় নবী (ﷺ) তাঁকে স্বর্ণের নাক বানাতে নির্দেশ দেন।
