৪৯/৪৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৭৩ - সাজসজ্জা
স্বর্ণের আংটি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৫১৭৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৭৩
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ دَاوُدَ الْمُنْكَدِرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ الضَّحَّاكِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيٍّ قَالَ: «نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا أَقُولُ نَهَاكُمْ، عَنْ تَخَتُّمِ الذَّهَبِ، وَعَنْ لُبْسِ الْقَسِّيِّ، وَعَنْ لُبْسِ الْمُفْدَمِ، وَالْمُعَصْفَرِ، وَعَنِ الْقِرَاءَةِ رَاكِعًا»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিষেধ করেছেন, আমি এ কথা বলি না যে, তিনি (ﷺ) তোমাদেরকেও নিষেধ করেছেন- সোনা আংটি, রেশমী কাপড়, লাল কুসুম রঙের কাপড় পরিধান করতে এবং রুকূ'তে কোরআন তিলাওয়াত করতে।
